Sale!

ডিজিটাল মার্কেটিং এর গোপন অস্ত্র

Original price was: ৳ 480.00.Current price is: ৳ 189.00.

ডিজিটাল মার্কেটিং এর গোপন অস্ত্র – Ebook

যে সব বিষয় এই ইবুক এ উঠে এসেছেঃ

  • একটা অনলাইন ব্যবসার জন্য যে সকল ধাপগুলো অতিক্রম করতে হবে, বলতে গেলে একটা কমপ্লিট বিজনেস ব্লুপ্রিন্ট
  • আকর্ষণীয় হুক তৈরির ফর্মূলা
  • অপ্রতিরোধ্য অফার তৈরি করার পন্থা
  • Pre-launch, launch and post-launch strategies
  • কন্টেন্ট খরা রোধ করার উপায় – দুই ঘন্টায় তৈরী করুন ৪ সপ্তাহের কন্টেন্ট
  • AI প্রম্পট দিয়ে আদর্শ ক্লায়েন্ট এবং নীশ নির্ণয় করার পন্থা
  • ২৭০টার বেশি আকর্ষণীয় হুক!
  • যে সকল টুলস দিয়ে আপনি বিনামূল্যেই অনলাইন বিজনেস চালাতে পারবেন
  • ব্যবসাকে কিভাবে সাস্টেইনেবল করে তুলবেন?
  • ফানেল নাকি ফ্লাইউইল – কোনটা আপনার ব্যবসার জন্য বেশি দরকার?
  • কপিরাইট কিভাবে রক্ষা করবেন?

 

এই বইতে আপনি যা পাচ্ছেনঃ

কৌশলগত দিকনির্দেশনা:

আপনি শিখবেন কিভাবে সঠিক নীশ (niche) নির্বাচন করা যায়, আদর্শ ক্লায়েন্টদের কিভাবে খুঁজে পাবেন, এবং তাদের সমস্যার সমাধান কিভাবে করতে হবে, এবং তা কোন পদ্ধতিতে তাদের কাছে সবচেয়ে উৎকৃষ্ট উপায়ে মার্কেটিং করা যায়।

 

প্র্যাকটিক্যাল গাইডলাইনস:

ষ্টেপ-বাই-ষ্টেপ প্রসেস সহ, বাস্তব উদাহরণ, এবং মার্কেটে প্রমাণিত কৌশলসমূহ তুলে ধরা হয়েছে, যা আপনাকে মাইক্রো-কোর্স তৈরি, লঞ্চ ও মনিটাইজ করতে সাহায্য করবে।

 

বাজার বিশ্লেষণ ও টুলস:

কিভাবে মার্কেট এনালিসিস করে সঠিক পথে এগুবেন, এবং কি কি টুলস দিয়ে আপনি আপনার বিজনেসের পুরো প্রসেসগুলোকে সহজ ও সাবলীল পদ্ধতিতে সম্পাদন করবেন ।

 

ফলো-আপ ও কনভার্সন কৌশল:

শিখবেন কিভাবে মাইক্রো-কোর্স ব্যবহার করে অপরিচিত লীডকে রেডি ক্লায়েন্টে রূপান্তরিত করা যায়, এবং কিভাবে কার্যকরী ফলো-আপ এর মাধ্যমে একটি সাস্টেইনেবল ও বর্ধমান ব্যবসায় রুপ দেবেন।

 

সংক্ষেপে, এই বইটি শুধুমাত্র একটি থিওরিটিকাল নির্দেশিকা নয়, বরং এটি একটি প্রাকটিক্যাল ম্যানুয়েল যা আপনাকে বাস্তবে প্রয়োগ করার জন্য বেশ কিছু অনুশীলনী দেবে, যার মাধ্যমে আপনি নিজের ব্যবসার জন্যও মাইক্রো কোর্স তৈরী করে, ডিজিটাল মার্কেটিংয়ের একটি শক্তিশালী গোপন অস্ত্র দিয়ে আপনার অনলাইন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

 

এক ইবুকেই অ-নে-ক কিছু!

Category: Tags: ,

Description

ডিজিটাল মার্কেটিং এর গোপন অস্ত্র
মাইক্রো কোর্স দিয়ে যেভাবে যাদুর মতো ক্লায়েন্ট পাবেন।

Digital Marketing Secret
The Untold Growth Strategy of Micro Courses That Converts Like Crazy
By: Tawfique Al Mubarak

 

এই বইটি কার জন্য?

আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার প্রচুর আগ্রহ থেকে থাকে তাহলে এই বইটি অবশ্যই আপনার জন্য! এই বইটিতে আমি চেষ্টা করেছি একজন ডিজিটাল মার্কেটারের ন্যূনতম যে বিষয়গুলো জানা প্রয়োজন তা নিয়ে আসার। হয়তো আপনি প্রত্যেকটা বিষয়ে গভীর আলোচনা কিংবা ডিটেইলস বর্ণনা পাবেন না, তথাপি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ধারণা, আউটলুক এবং আপনার ডিজিটাল মার্কেটিং বিজনেসের ষ্ট্রাকচার কি রকম হওয়া উচিত সে সম্পর্কে আপনার ভালো একটি ধারণা তৈরি হবে।

 

আপনি যদি একজন উদ্যোক্তা কিংবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আপনার entrepreneurship কিংবা ফ্রিল্যান্সিং থেকে যদি আপনি ব্যক্তিগত ইনকাম বাড়াতে চান এবং পাশাপাশি জাতীয় রাজস্বতে রেমিটেন্স বৃদ্ধি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চান তাহলে অবশ্যই এই বইটি আপনার জন্য অনেক কিছুই সহজ করে দেবে। একজন ফ্রিল্যান্সার মানেই একজন উদ্যোক্তা। তিনি নিজেই নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়েই  ব্যক্তিগত একটা entrepreneurship শুরু করে থাকেন। যার কারনে তাকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব বিষয়ে মোটামুটি ভালো ধারণা রাখতে হয়। তাকে জানতে হয় কিভাবে তার দক্ষতাকে একটা niche business এর সাথে align করে চমৎকার একটি অফার তৈরি করে তা তার আদর্শ ক্লায়েন্টদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হয়, যাতে করে তার ক্লায়েন্টরা তার সাথে কাজ করতে রাজি হয়। এই বইতে এই সকল ধাপগুলো খুব সহজেই কম কষ্টে এবং কম খরচে কিভাবে আপনি সম্পন্ন করবেন সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।

 

আপনি যদি একজন দক্ষ প্রফেশনাল হয়ে থাকেন এবং ভাবছেন খুব শীঘ্রই আপনার চাকরি ছেড়ে একটি ব্যবসা শুরু করবেন, কিন্তু ভয় পাচ্ছেন এতদিনের নিরাপদ “পে-চেক টু পে-চেক” জীবনকে বিদায় জানিয়ে অনিশ্চিত solopreneurship এর দিকে কিভাবে যাত্রা শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন এবং কিভাবে সফল হবেন, তাহলে এই বইটি অবশ্যই আপনার জন্য। কারণ আমি নিজেও এক সময় নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চিত গন্তব্যে হাঁটতে গিয়ে যে হোঁচট গুলো খেয়েছি,  তা যেন আপনাকে ফেইস করতে না হয় সে লক্ষ্যেই বইটি লেখা। তাই আপনি এই বই থেকে আপনার জন্য অনেক গাইডলাইন পাবেন।

 

আপনি যদি একজন কোচ, কনসালটেন্ট, কিংবা ট্রেইনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান তাহলে এই বইতে উল্লেখ করা পদ্ধতি গুলো আপনাকে একজন প্রফেশনাল কোচ, কনসালটেন্ট, কিংবা ট্রেইনার হতে সহজ পথটি বাতলে দেবে। আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশে কোচ, কনসালটেন্ট, এবং প্রফেশনাল ট্রেইনার হওয়ার মতো দক্ষ মানুষরা আরও অনেক এগিয়ে আসুক এবং তাদের দক্ষতা, মেধা, এবং অভিজ্ঞতাগুলো দেশের বাহিরে প্রয়োগ করার মাধ্যমে ব্যক্তিগত এবং জাতীয় রাজস্ব তে তারা অনেক বেশি ভূমিকা রাখুক। এই ইন্ডাস্ট্রিটা এখনো অনেক untapped পড়ে আছে, যার কারণে যাদের কোচ, কনসালটেন্ট কিংবা ট্রেইনার হওয়ার যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন।

 

সর্বোপরি আপনি যদি একজন বইপোকা হন, তাহলে যে কোন বইয়ের মতই এই বইটিও আপনার একটি উপাদেয় খাদ্য হবে ইন শা আল্লাহ।

8 reviews for ডিজিটাল মার্কেটিং এর গোপন অস্ত্র

  1. ইমরান আবু হাসান (এফসিএ), সি এফ ও, মডার্ন পলি, টি কে গ্রুপ (verified owner)

    “এই ইবুকটি অনলাইন ব্যবসার জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে। এটি ব্যবসা শুরুর ধাপ থেকে শুরু করে সাস্টেইনেবল করার কৌশল পর্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেছে। আকর্ষণীয় হুক এবং অফার তৈরির পদ্ধতি, কন্টেন্ট প্ল্যানিং, এআই প্রম্পটের ব্যবহার, এবং বিনামূল্যে ব্যবহারের জন্য দরকারি টুলসের তালিকা ব্যবসায়ীদের জন্য বেশ কার্যকর হবে। বিশেষ করে, ফানেল বনাম ফ্লাইউইল নিয়ে বিশ্লেষণ ব্যবসার গ্রোথ স্ট্র্যাটেজি নির্ধারণে সহায়ক হতে পারে। এটি নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের জন্য সমানভাবে উপকারী একটি রিসোর্স।”

    ইমরান আবু হাসান (এফসিএ), সি এফ ও, মডার্ন পলি, টি কে গ্রুপ

  2. এডভোকেট জিয়া হাবিব আহসান (verified owner)

    “চমৎকার উদ্যোগ। প্রফেশনাল ও বিজনেসম্যানদের জন্যে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। মাইক্রো কোর্স থেকে কিভাবে উপকৃত হবো তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। এড এর পরিবর্তে নতুন সাশ্রয়ী ধারনা। আশা করি ডিজিট্যাল মার্কেটিং ব্যবস্থাপনা সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে। লেখকের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।”

    এডভোকেট জিয়া হাবিব আহসান, লেখক, মানবাধিকার সংগঠক, আইনজীবী

  3. রাজিব আহমেদ (verified owner)

    “আশা করি আপনার হাত ধরে ভালো কিছু হতে চলেছে।”

    রাজিব আহমেদ, “বিক্রয় বন্ধু”, বাংলাদেশের প্রথম সারির একজন সেইলস ট্রেইনার

  4. প্রফেসর ডঃ জাবেদ হোসাইন (verified owner)

    “লেখাটা অনেক ভালো হয়েছে। খুবই সাবলিল ভাষায় জটিল বিষয়গুলোর সমাধান পেয়েছি। ক্ল্যারিটি আছে যথেষ্ট।”

    প্রফেসর ডঃ জাবেদ হোসাইন, প্রফেসর অফ ফুড এন্ড বায়োলোজিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিয়াংঝু বিশ্ববিদ্যালয়, চীন

  5. মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন (verified owner)

    “তরুণ গবেষক ও শিক্ষাবিদ তৌফিক আল মোবারক-এর লেখা “ডিজিটাল মার্কেটিংয়ের গোপন অস্ত্র” বইটি পড়ে আমি মুগ্ধ। এটি মূলত ডিজিটাল মার্কেটিং ও লিড জেনারেশনের একটি কার্যকর কৌশল হিসেবে মাইক্রো কোর্স ধারণাকে তুলে ধরেছে। লেখক দেখিয়েছেন, কীভাবে স্বল্প সময়ের শিক্ষামূলক সেশন পরিচালনার মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করা যায় এবং তাদেরকে ক্রেতায় পরিণত করা সম্ভব।
    বইটির ভাষা সহজবোধ্য ও ব্যাখ্যাগুলো সুসংগঠিত, যা নতুন উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটারদের জন্য অত্যন্ত মূল্যবান। লেখক শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব প্রয়োগযোগ্য কৌশলও উপস্থাপন করেছেন, যা সরাসরি ব্যবসায়িক সাফল্যে সহায়ক হতে পারে। যারা অনলাইন ব্যবসায় সফল হতে চান এবং ডিজিটাল মার্কেটিংয়ে নতুন কিছু শিখতে আগ্রহী, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য একটি বই।”

    মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন, ম্যানেজিং ডাইরেক্টর, দ্যা এডভাইজর, এবং ডাইরেক্টর, MastheadPR

  6. শাব্বির আহমদ তামীম, প্রধান নির্বাহী, মেডিএইডার লি: (verified owner)

    “অনেকেই ব্যবসা করতে গিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে সমস্যায় পড়েন, ব্যবসা সামলাবেন না ডিজিটাল মার্কেটিং করবেন। এই বইয়ে আছে ডিজিটাল মার্কেটিং এর জটিল সব সমস্যার সমাধান যা আমার ব্যবসার উপকারে এসেছে।
    এই বইটি আপনি পড়ুন আর এগিয়ে নিন নিজের ব্যবসাকে।”

    শাব্বির আহমদ তামীম, প্রধান নির্বাহী, মেডিএইডার লি:

  7. মোহাম্মদ হাসান মাজেদ, Founder, Rawdatun.org and QuestAcademy (verified owner)

    “প্রথম দুই অধ্যায় পড়েই বুঝতে পারছিলাম এই বইটা আমার আমার জন্য একটা হিডেন জেম। বইটা একটা ব্লুপ্রিন্টের মতো যেখানে চিন্তার ধারা, স্ট্রাটেজি এবং স্টেপ বাই স্টেপ ধাপগুলো সাবলীলভাবে বর্নিত হয়েছে। ভালো লেগেছে ২য় অধ্যায় পড়েই আমার স্কিলগুলোকে কিভাবে মার্কেটে প্লেইস করবো তার একটা স্পষ্ট ধারনা পেয়ে গেছি। লেখককে ধন্যবাদ অতি সংক্ষেপে এতগুলো দারুন বিষয়কে উপস্থাপনের জন্য।”

    মোহাম্মদ হাসান মাজেদ, Founder, Rawdatun.org and QuestAcademy

  8. ডঃ ফারুক আমিন, সিডনি, অষ্ট্রেলিয়া (verified owner)

    “বইটা পড়তে সুখপাঠ্য।”

    ডঃ ফারুক আমিন, সিডনি, অষ্ট্রেলিয়া

Add a review

Your email address will not be published. Required fields are marked *