Productive Ramadan

৳ 50.00

এবারের রামাদানটি হোক জীবনের সেরা:

 

ধরুন আপনার অতি প্রিয় শপিং মলে বিশেষ একটা উপলক্ষে, অভাবনীয় মূল্য হ্রাস দিয়েছে, যা আপনি জীবনেও কল্পনা করতে পারেন নি! মাত্র ১০০ টাকার বাজার করলেই পেয়ে যাচ্ছেন ১০০০ টাকার মূল্যের বাজার করার সুযোগ!! অর্থাৎ দশ গুন বেশি লাভ! আর এই সুযোগটা থাকবে কেবল সীমিত সময়ের জন্যেই! তবে আপনার বাজার করার ক্ষেত্রে কোনো লিমিটেশন দেওয়া নেই, আপনি যতো টাকার খুশি বাজার করতে পারবেন, এবং প্রতি শত টাকা খরচ করেই পেয়ে যাবেন এক হাজার টাকার বাজার করার সুযোগ!! আপনি একবার ভাবুন তো, এই সুযোগে আপনি কতো টাকার বাজার করে ফেলতেন? আপনি কি শপিং মলে ঢুকে বসে থাকতেন, নাকি প্রতিটা মুহুর্তই কাজে লাগাতেন? ক্লান্ত না হওয়া পর্যন্ত শপিং করেই যেতেন! তাই না?

 

অথচ আল্লাহ পাক আমাদের জন্য এর চেয়েও অনেক বড় অফার দিয়ে দিয়েছেন, এবং তাও জীবনে এক বার বা দুই বার নয়, প্রতি বছরই আমরা সেই অফার পেয়ে থাকি! প্রতিটা রামাদান মাসেই আল্লাহর পক্ষ থেকে অনন্য অফার পেয়ে থাকি – প্রতি কাজের জন্য অসংখ্য অগনিত গুন প্রতিদান। প্রতি নফলের জন্য ফরজের সমান সাওয়াব। প্রতিটা দানের ক্ষেত্রে অগনিত, এমনকি ৭০০ গুনেরও অনেক বেশিগুন প্রতিদান আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন! এই সুযোগটা কে আপনি তাহলে কিভাবে সর্বোত্তম কাজে লাগাতে পারেন? একবার ভাবুন তো, কেমন হওয়া উচিৎ রামাদানের প্রতিটা মুহুর্ত?

 

এই ইবুকটাতে পেয়ে যাবেন রামাদানের অনেক গুলো প্রোডাক্টিভ টিপস!!

Description

প্রোডাক্টিভ রামাদান: 

যেভাবে এই রামাদানকে জীবনের সবচেয়ে অর্থবহ একটি রামাদানে রূপ দেবেন

 

এই ইবুকে আপনি পাচ্ছেন –

  1. রামাদান মাসে ইবাদাতে আরো বেশি মনোযোগী ও প্রোডাক্টিভ হওয়ার টিপস
  2. রামাদান মাসে পানাহার নিয়ে বেশ কিছু কার্যকর টিপস
  3. রামাদান মাসে প্রফেশনাল ও পার্সোনাল ডেভেলপমেন্ট এর অনেক গুলো প্র্যাক্টিকেল টিপস
  4. তারাবীহ’র নামায নিয়ে বিতর্ক না করে কিভাবে নিজের দোয়া কবুলের জন্য এটি আরো অর্থবহ একটি উপায় হিসেবে পাবেন
  5. সর্বোপরি, রামাদান পরবর্তী সময়েও কিভাবে এই এক মাসের ট্রেনিংটিকে জীবনের উন্নয়নের জন্য কাজে লাগাবেন
  6. এক মাসের জন্য চমৎকার একটি প্ল্যানার – যার মাধ্যমে নিজের কাজগুলো সঠিকভাবে ট্র্যাক করতে পারবেন

শুধু নিজের জন্যই নয়, আপনার কাছের মানুষদের সাথেও এই ইবুকটি শেয়ার করুন! অন্তত সাওয়াব তো পাবেন…

Reviews

There are no reviews yet.

Be the first to review “Productive Ramadan”

Your email address will not be published. Required fields are marked *